শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

উপদেষ্টা হাসান আরিফের ইন্তেকাল

নিউজ ডেস্কঃসুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ এফ হাসান আরিফ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদের মন্ত্রিসভায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৪১ সালে কলকাতায় জন্ম নেওয়া এই বিশিষ্ট আইনজীবী সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৭ সালে তিনি কলকাতা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত হন। পরে ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। তাঁর মৃত্যুতে দেশের বিচারাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত