মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

ইসলাপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

তাহসিন মেহেরাব শাওন, ঈদগাঁঃ

বাংলাদেশ ছাত্রলীগ ঈদগাঁও উপজেলা শাখার নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে ইসলামপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ছাত্রনেতা রিয়াজ আহমেদ জয়।

মঙ্গলবার(৯ জুলাই) সকাল ১০ টার দিকে মধ্যনাপিতখালী মাঝেরপাড়া আল কুরআন নূরানী মাদ্রাসার ক্যাম্পাসে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামপুর ইউনিয়ন শাখার ছাত্রনেতা রিয়াজ আহমেদ জয়,অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক সাঈদ আনসার,সহকারী শিক্ষক সাইদুল ইসলামসহ অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীরা।

এ কর্মসূচি নিয়ে ছাত্রলীগ নেতা রিয়াজ আহমেদ জয় জানান, বাংলাদেশ ছাত্রলীগ ঈদগাঁও উপজেলা শাখার নির্দেশনায় আমি ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছি। আমরা কেউ বৃক্ষ নিধন করবনা, সবাই মিলে বৃক্ষ রোপণ করব।

উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বিশ্ব পরিবেশ দিবস ঘিরে বছরব্যাপী প্রায় ১ কোটি গাছ রোপণের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার মহাপরিকল্পনা করেছে দলটি।

সম্পর্কিত