রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ইসরাইলি বর্বরতার হত্যার বিরুদ্ধে লালমনিরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মো, আবু বক্কর আতাউর,লালমনিরহাটঃ

সারাবিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে দেশব্যাপী ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশসহ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে লালমনিরহাট জেলার জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।
আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩ ঘটিকায় লালমনিরহাট জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলার মিশন মোড় গোল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এছাড়াও লালমনিরহাট জেলার শহরের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল পালন করেন।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহের। লালমিরহাট জেলা সেক্রেটারী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

এ সময় বাংলদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার আমীর অ্যাডভোকেট আবু তাহের বলেন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র তাদের উপর সন্ত্রাসী বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাবো ইসরাইলি হামলা বন্ধ হোক । আপনারা সারা বিশ্বে মানবতার শান্তির বুলি উড়ান ফিলিস্তিনে হাজার হাজার শিশু হত্যা চালাচ্ছে এখন আমাদের মানবতা কোথায়?
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমিরহাট জেলা সেক্রেটারী এবং লালমনিরহাট -২ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু

বলেন মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে। ফিলিস্তিনের প্রতিটি হত্যার প্রতিশোধ নিতে হবে।আমাদের ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।আমরা বাংলার জমিন থেকে বলতে চাই আল-আকসা আমাদের। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। সেই সাথে দেশবাসীকে ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান ও জানিয়েছেন তিনি।
লালমনিরহাটের-৩ আসনের এমপি প্রার্থী প্রভাষক:জনাব হারুনুর অর-রশিদ। বলেন আপনারা লক্ষ্য করছেন ইহুদিবাদ মুসলমানদের ধ্বংস করার জন্য গাজা কে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে গাজা কি সারা পৃথিবীর বৃহত্তম কবর রচনা করেছে এই ইসরাইল আমরা লালমনিরহাট থেকে বলে দিতে চাই তা খেয়ে দেখুন এই কোন কবর থেকে খালেদ বিন ওয়ালিদ এর জন্ম হবে এই গণকবর থেকে ওমরের জন্ম হবে
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক। সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দসহ আরো অনেকেই।

সম্পর্কিত