রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আমীরে জামায়াতের আগমন ঘিরে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

মিজানুর স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাগেশ্বরী উপজেলার পৌর শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে শেষে কলেজ মোড় পর্যন্ত যায় এবং মিছিল শেষে সংক্ষিপ্তভাবে বক্তারা আমীরে জামায়াতের সফরের গুরুত্ব তুলে ধরে বলেন,এ সফর দলীয় কার্যক্রমকে নতুন গতি দেবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে।’ তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
উক্ত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল মান্নান ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,জেলা শুরা সদস্য মাওলানা আফজাল হোসেন সরকার পৌর আমীর মাওলানা মকবুল হোসাইন, সেক্রেটারি বেলাল মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,
এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। আগামী শুক্রবার(২৪ জানুয়ারি) কুড়িগ্রামে ড.শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্পর্কিত