আখতারুজ্জামান আসিফ চিলমারী :
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় ছাত্রলীগের হাতে নির্মমভাবে খুন হওয়া বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে চিলমারী কলেজ মোড় থেকে কয়েকটি পয়েন্টে মৌন মিছিল করেন তারা৷ এরপর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে মিছিলটি শেষ করেন তারা।
মৌন মিছিল ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক মো:ইয়াকুদ সাদ্দাৎ আরো বিশেষ অতিথি হিসেবে সংগ্রামী সদস্য সচিব মো:মিনহাজুল ইসলাম সুমন। সভাপতিত্ব করেন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল চিলমারি সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো:শামীম মিয়া।
সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চিলমারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো:মুশফিকুর রহিম মুশফিক শহ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চিলমারী সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা মো:আরিফ সহ সকল নেতৃবৃন্দ।
সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌম বিলিয়ে কতটুকু নিচে নামতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ শহীদ আবরার হত্যা।হাসিনা সরকার নয় সাল থেকে যে সকল গোপন চুক্তি করেছে তা অবিলম্বে জনগণের কাছে প্রকাশ করতে হবে। দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে অন্যথায় শহীদ আবরার ত্যাগ বৃথা যাবে।








