বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা

মোঃকামরুজ্জামান সম্পদ:৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আলোচনা সভা অত্র সংঠনের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রবিবার অত্র সংগঠনের
সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সদর দপ্তর ঢাকা এর ডেপুটি গর্ভনর মানবতাবাদী আলহাজ্ব রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বগুড়া পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক সখিনা শিখা। আরোও বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আমিনুল হক, সিনিয়র সহ সভাপতি জিয়া হাসান, সহ সভাপতি ফরিদুজ্জামান , সহ সভাপতি পারভেজ চৌধুরী, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের সানজু, সাংগঠনিক সম্পাদক মোঃ এ্যাড: হাসান, আহসানুল হক দুলাল,। এতে বক্তারা বলেন, সমাজের সর্বত্র মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আমরা আছি সবার পাশে। এতে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি এবং সংগঠনের মৃত্যু সদস্যদের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।

সম্পর্কিত