শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আত্রাই-নাটোর মহাসড়ক গাইড ওয়ালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার:

নওগাঁ জেলার আত্রাই উপজেলা প্রাণকেন্দ্র নতুন ব্রিজ সংলগ্ন আত্রাই-নাটোর মহাসড়ক এর গাইড লাইনের উপর অবৈধ্য স্থাপনা তৈরি করে একটি মহল।

রাস্তার গাইড ওয়ালের উপর নিয়ম বহির্ভূতভাবে পিলার উঠানোর কারণে রাস্তার গাইড ওয়াল এর কিছু অংশ ধ্বসে যায়। যার কারণে মহাসড়কটি হুমকির পথে।

বিষয়টি সড়ক ও জনপদ অধিদপ্তরের নজরে আসলে গত ২৭ সেপ্টেম্বর উক্ত পিলার অপসারণের কাজ শুরু করেন।এতে নেতৃত্ব দেন বিসিএস (সওজ)উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক।

নুরে আলম সিদ্দিক আরো বলেন, নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে পিলার গুলো নির্মাণ করায় রাস্তার গাইড ওয়ালের কিছু অংশ ধসে গেছে। এই অবৈধ স্থাপনার সাথে যারা জড়িত তাদের প্রতি প্রশাসনিক ব্যবস্থা নেবেন।

এলাকাবাসীরা জানান, অবৈধভাবে গাইড ওয়ালের পাশে পিলার নির্মাণ এটা খুবই দুঃখজনক। ভবিষ্যতে যেন এমন স্থাপনা আর কেউ করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তারা আরো জানান, সড়ক ও জনপদ অধিদপ্তরের এমন উদ্যোগকে তারা স্বাগত জানান।

সম্পর্কিত