শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাই উপজেলায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেইন রাস্তায় ভাঙ্গন

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার:

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাটকাবাড়ি নামক গ্রামে মেইন রাস্তার নিচ দিয়ে ভাঙ্গন দেখা যায়।

এছাড়াও আত্রাই -সিংড়া মেইন রোডে কয়েকটি জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আত্রাই -সিংড়া মেইন রাস্তার নিচ দিয়ে পানি যাচ্ছে।
এছাড়াও উপজেলার ডুবাই ও শিকারপুর গ্রামে রাস্তা ভেঙ্গে গেছে।

স্থানীয়রা জানান, তারা মাঠে কাজ করার সময় লক্ষ্য করেন যেরাস্তার নিচ দিয়ে পানি বের হচ্ছে।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো:খবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান,খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে এসেছি। তবে পানি ঠিক কোথা থেকে বের হচ্ছে তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে খুব দ্রুত সমাধানের চেষ্টা করব।

এলাকাবাসীরা বলেন,আমরা খুবই আতঙ্কে আছি।তাই যতো দূত সম্ভব সমাধান করা হোক।

সম্পর্কিত