বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে রোড এক্সিডেন্টে ১ জনের মৃ*ত্যু

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার:

নওগাঁর আত্রাই উপজেলার ১২ বিঘা নামক স্থানে রোড এক্সিডেন্টে বাবু নামের (৫০) একজনের মৃত্যু হয়।

আজ (১৫ ফ্রেবুয়ারী) শনিবার সকাল আনুমানিক ১১:৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মৃত বাবু (৫০)বাঁকা গ্রামের সামাদ মৃধার ছেলে।তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

বাবু ব্যবসার কাজে আত্রাই থেকে কাজ শেষ করে অটোভ্যানে করে তার নিজ বাড়ি বাঁকা যাচ্ছিলেন।

মাঝ পথে পেছন থেকে আসা বালু বোঝাই এসে ধাক্কা দিলে বাবু অটোভ্যান থেকে পরে যায়।এবং পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাক তার বুকের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো:শাহাবুদ্দিন বলেন,জনগনের সহায়তায় চালকসহ ট্রাকটি আটক করতে পেরেছি।পর্যায় ক্রমে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

সম্পর্কিত