মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার:
নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্গত হাট কালুপাড়া ইউনিয়নের নন্দনালী পূর্বপাড়া নিবাসী মোঃ আজাদুল ইসলাম এর ছেলে সাজেদুল ইসলাম (২৫)।
আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার বেলা আনুমানিক ১১:৩০ টায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়।
জানা গেছে,সাজেদুল ইসলাম তা বাবার একমাত্র ছেলে সন্তান।তিনি ঢাকায় ড্রাইভার হিসেবে কাজ করতেন।
গত (১৩ সেপ্টেম্বর) শুক্রবার তিনি রানীনগর উপজেলায় বিয়ে করেন।
আজ ছিল তার বাড়িতে বৌভাতের আয়োজন।সেই উপলক্ষে তিনি তার খালাতো ভগ্নিপতি রতন এর সাথে আত্রাই সদর থেকে দই নিয়ে মোটরসাইকেল যোগে ফিরছিলেন নিজ বাড়ীর উদ্দেশ্যে।
ফেরার পথে আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা সুইসগেট সংলগ্ন স্থানে অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় সদ্য বিবাহিত সাজেদুল ইসলাম।
তার সাথে থাকা রতনকে আশঙ্কা জনক অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা।
বর্তমানে রতন এর অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়।।খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের মাতম।আর নব বধু হয়েছে নিস্তব্ধ।
আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান নিহত সাজেদুরের পরিবারের বরাদ দিয়ে জানান, সাজেদুর পেশায় একজন মাইক্রো চালক ছিলেন। তিনি ঢাকায় মাইক্রো চালাতেন।
তিনি আরো জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।










