মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :
পহেলা বৈশাখ যেটি একসময় ছিল হিসাব-নিকাশের দিন, সেটি আজ পরিণত হয়েছে জাতীয় উৎসবে।
তারই ধারাবাহিকতায় (১৪ এপ্রিল) নওগাঁর আত্রাইয়ে বর্নীল আয়োজনের মাধ্যমে নতুন বছকে স্বাগত জানিয়ে নানা বয়সের মানুষ।
সকাল ৮:৪৫ মিনিটে একটি বর্ষবরণ শোভাযাত্রা আত্রাই উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে সাহেবগঞ্জ, বিহারীপুর রেলগেট অতিক্রম করে আবার উপজেলা চত্ত্বরে ফিরে আসে।
শোভাযাত্রায় অংশ নেয় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো:কামাল হোসেন,আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাইল ইসলাম রেজু,আত্রাই থানা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক শাহরিয়ার সৌরভ, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো:শাহাবুদ্দিন সহ আরো অনেকে।
গ্রাম বাংলার মাঠঘাট থেকে শুরু করে নগরের কংক্রিট-ঘেরা বুকে এই দিনটিই যেন সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে রঙিন। এই পহেলা বৈশাখ কি শুধুই উৎসব? না, এটি আমাদের পরিচয়ের, আত্মমর্যাদার একটি বলিষ্ঠ ভাষ্য।
যেটি একসময় ছিল হিসাব-নিকাশের দিন, সেটি আজ পরিণত হয়েছে জাতীয় উৎসবে। এ রূপান্তর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ উৎসবের রূপান্তর মানেই এক জনগোষ্ঠীর মানসিক রূপান্তর। মেলা, বৈশাখী গান, আলপনা, মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ— সব মিলিয়ে একটি সাংস্কৃতিক অভ্যুত্থান।








