রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে পানিতে পরে এক শিশুর মৃত্যু

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামে পানিতে পরে জিহাদ নামের (৯) এক শিশুর মৃত্যু হয়েছে।

বিহারীপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে জিহাদ।সাদ্দাম হোসেনের দুই ছেলে সন্তানের মধ্যে বড় জিহাদ।

সে আত্রাই রেল স্টেশনের পাশে অবস্থিত রেল কলোনি নুরানি মাদ্রাসায় নাজেরানা (১ম শ্রেনী) বিভাগে পড়াশোনা করতো।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও বেলা ৫:৩০ টা নাগাত বন্ধুদের সাথে খেলতে বেড়িয়ে ছিলো জিহাদ।খেলা শেষে গোসল করতে নামে। হঠাৎ খেয়াল জিহাদ নেই।

ওই মাদ্রাসার আরের ছাত্র জিহাদ বলেন,অনেক খোঁজাখুজি করে না পেয়ে।হঠাৎ পুকুর পাড়ে গিয়ে দেখি সে ভেসে আছে।

পরে তার পরিবারকে খবর দিলে তারা এসে পুকুর থেকে জিহাদকে উঠিয়ে আত্রাই সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত