মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মো:মেহেদী হাসান স্টাফ রিপোটার :

নওগাঁর আত্রাইয়ে পুকুরের পানিতে পড়ে নুসাইবা নামের ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৬:১৫ মিনিট নাগাদ আত্রাই উপজেলার মনিয়ারী গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশু নুসাইবা (৩) মনিয়ারী গ্রামের মাওলানা জাকারিয়া ইসলামের ২য় সন্তান।

স্থানীয় লোকজন জানান,বিকেলে নুসাইবা খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের সন্দেহ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি শুরু করে।
এক পর্যায়ে তার কোন সন্ধান না পাওয়ায় প্রায় ২ ঘন্টা পরে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে স্বানীয় লোকজন তাকে উদ্ধার করে।

পরে স্বানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষণা করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো:শাহাবুদ্দিন বলেন,এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকার কারনে ময়নাতদন্ত করা হয়নি।বাচ্চাটিকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সম্পর্কিত