বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :

ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আত্রাই সাধারণ ছাত্র সমাজ। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ও নারীর প্রতি সহিংসতা রোধের দাবি জানায় শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় আত্রাই উপজেলা চত্ত্বর থেকে মিছিল শুরু হয়।এতে অংশ নেয় আত্রাইয়ের সাধারন ছাত্র সমাজ।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে-ধর্ষকের ফাঁসি চাই,রশ্মি লাগলে রশ্মি নে ধর্ষকদের ফাঁসি দে,কুকুর নিধনের আগে ধর্ষক নিধন করো,তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, লড়াই করো একসাথে’, ‘বিপ্লবীদের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ ইত্যাদি।

সমাবেশে এক শিক্ষার্থী মোসা: সাথী আক্তার বলেন, আমরা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি চাই। তাদের হাত থেকে এদেশের মা বোনদের রক্ষা করতে হবে। দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠিন শাস্তি হিসেবে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।

সমাবেশে আরেক শিক্ষার্থী বলেন,আমরা চাই দেশের বর্তমান সরকার যেন দ্রুত সময়ে ধর্ষকের শাস্তি নিশ্চিত করেন। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। এই সরকারকে অবশ্যই সব ধর্ষণের ঘটনার বিচার করতে হবে।

সম্পর্কিত