শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :

নওগাঁর আত্রাইয়ে চা পানকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার(১৭ জানুয়ারি) সন্ধ্যায় ও শনিবার(১৮ জানুয়ারি) সকালে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় চত্তরে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার সন্ধ্যায় শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় মির্জাপুর এলাকার কয়েকজন যুবক চা পান করতে যান। সেখানে তারা ডলারের স্টলে চা পান করার এক পর্যায় স্টল মালিকের সাথে তাদের কথা কাটাকাটি শুরু হয়ে এক পর্যায়ে মারামারি শুরু হয়।

এদিকে ওই সময় শাহাগোলা ওয়ার্ড বিএনপির এক সভা চলছিল রেলওয়ে প্লাটফর্ম সংলগ্ন ক্লাব মাঠে। মুহুর্তের মধ্যে এ মারামারি ছড়িয়ে পড়ে ওই সভাস্থল পর্যন্ত। এতে করে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,সেখানে একটি মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত