শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃনওগাঁর আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা অনুষ্ঠিত এই মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম। তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি করেন।

তিনি বলেন, ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ফিলিস্তিনের মানুষের অধিকার। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাই।

মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. শাহিন আহমেদ, আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান শাহিন।

এছাড়া উপস্থিত ছিলেন মোল্লা আজাদের কলেজের ছাত্র মাহফুজ রহমান, মোহাম্মদ বিপ্লব হোসাইন, শানভীর রহমান, মোহাম্মদ রোহান, তানভীর হোসাইন, আত্রাই নতুন বাজার বণিক সমিতির সেক্রেটারি শাহিন আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সম্পর্কিত