শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে গর্ভবতী জন্ম দিলো ৫ পুত্র সন্তানের

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার:

নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের তিলাবাদুরী গ্রামের মেয়ে মেরিনা আক্রার (২৮)জন্ম দিলো এক সাথে ৫টি পুত্র সন্তানের।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন ওই গৃহবধূ।

মেরিনা নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর এলাকার আব্দুল মজিদের (৪০)স্ত্রী।তার বাবার বাড়ী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের অন্তর্গত তিলাবদুরী গ্রামে।

(১১ সেপ্টেম্বর) রোজ বুধবার দুপুর ১ টার দিকে হাসাপাতালের সিজারের মাধ্যমে সন্তানগুলো প্রসব করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় মেরিনা আক্তারের প্রসবব্যথা নিয়ে রাজশাহী হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এই সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে উনাকে ভর্তি করান।

সেখানে সিজারের মাধ্যমে একে একে পাঁচটি পুত্র সন্তান জন্ম দেন মেরিনা।বর্তমানে মা ও সন্তান’রা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পর্কিত