মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৭ দিনব্যাপী আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২০ মার্চ) সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালাটি আত্রাইয়ের তরুণদের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,”এই প্রশিক্ষণ কর্মশালাটি তরুণদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে।
তিনি আরও জানান, প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী শারমিন আক্তার (তমা) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণার্থী শারমিন আক্তার তমা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার জন্য আমরা অনুপ্রেরণা পেয়েছি।
অন্য প্রশিক্ষণার্থী বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার জন্য আমরা অনুপ্রেরণা পেয়েছি।










