শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাংশায় বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধিঃদেশব্যপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) বিকেলে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাংশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, পাংশা পৌর বিএনপি সভাপতি বাহারাম সরদার, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আর তার দোসররা দেশে নৈরাজ্য করছে। সকল প্রকার নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে প্রতিহত করবে। তাদের ফাঁদে কেউ পা দিয়ে পাংশার পরিবেশ নষ্ট করবেন না। আমরা সকলে শান্তিতে বসবাস করতে চাই।

সম্পর্কিত