শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অ্যারিথমেটিক প্রতিযোগিতায় গ্রান্ড চ্যাম্পিয়ন হলেন শিক্ষার্থী মাহিম আল হাসান আনজুম

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর সন্তান মাহিন আল হাসান আনজুম অ্যারিথমেটিক প্রতিযোগিতায় গ্রান্ড চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। জানা যায়, আলোহা বাংলাদেশ জাতীয় অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হলেন লাইফ প্রিপারেটরি স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী মাহিম আল হাসিন আনজুম।
এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার ৯শত শিক্ষার্থী অংশগ্রহণ করে তারমধ্যে মাহিম আল হাসিন আনজুম তার অসাধারণ মেধা ও দক্ষতার মাধ্যমে গ্র্যান্ড চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করেন। এই সাফল্যের মাধ্যমে মাহিম এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কম্বোডিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
মাহিমের এই ঐতিহাসিক অর্জন তার কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং মেধার ফলস্বরূপ। তার একনিষ্ঠ প্রচেষ্টা ও অধ্যবসায় তাকে এই বিশেষ সম্মান এনে দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাকে তার সাফল্যের জন্য এক বিশেষ অ্যাচিভমেন্ট সার্টিফিকেট প্রদান করেছে।
লাইফ প্রিপারেটরি স্কুলের শিক্ষকবৃন্দ মাহিমের এ অসাধারণ সাফল্যকে অত্যন্ত গর্বের সাথে দেখছেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে তার আরও সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।
এছাড়া, মাহিমের অভিভাবকরাও তার সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং তার ভবিষ্যতের উন্নতির জন্য তাঁরা তার প্রতি সর্বাত্মক সহায়তা প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ।
এই সাফল্য শুধু মাহিমের নয়, গোটা স্কুলের একটি গর্বের মুহূর্ত যা অনুপ্রেরণা হয়ে থাকবে দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্য। মাহিন আল হাসান আনজুম নীলফামারী সদরের কুন্দুপুকুরের মুন্সি পাড়ার বাসিন্দা বিমানবন্দরের ঠিকাদার মোজাফফর হোসেন এবং প্রাইমারী শিক্ষিকা হোসনেয়ারা পারভিনের ছোট ছেলে।

সম্পর্কিত