মোঃ আবু মাসুম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশে অসহায় বন্যার্থীর জন্য মানুষদের জন্য কাজ করছে তাড়াশের সাধারণ ছাত্র জনতা।
২৪ই আগষ্ট রোজ শনিবার সকাল ১০ টা থেকে সাধারন ছাত্র জনতা অসহায় বন্যার্থী মানুষের জন্য ডোনেশন কালেক্ট করে। এ সময় তারা তাড়াশ পৌর শহরের মেইন মেইন সড়ক এবং বাজারের মধ্যে তারা তাদের কর্যক্রম চালিয়ে যায়।
এ বিষয়ে মিলন নামক একজন শিক্ষার্থীর সাথে কথা বললে তিনি বলেন আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি হয়ত তাদের যতটুকু প্রয়োজন ততটিকে সাহায্য করতে পারবো না। কিন্তু চেষ্টা করবো আমরা আমাদের এই সাধারন শিক্ষার্থী ভাইদের সাথে নিয়ে সর্বোচ্চটা দিয়ে আমরা আমাদের মতো করে কাজ করার জন্য। আমরা তাড়াশের মানুষের কাছেও রিনি তারা সকল পেশার মানুষ যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তারা আমাদের সহযোগিতা করছে।
পরিশেষে তিনি আরো জানান আমরা তাড়াশের ছাত্র জনতা অসহায় মানুষদের জন্য সেই সকল ভাই, বোনদের জন্য মা, বাবার জন্য আমরা আমাদের শেষ চেষ্টা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাবো বলে তিনি জানান ।










