বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হরিপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন -মোঃ মোজাকের ইসলাম সুমন

শ্রী জিত স্টাফ রিপোর্ট ঠাকুরগাঁও :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হরিপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদ হরিপুর উপজেলার সভাপতি জনাব মোঃ মোজাকের ইসলাম সুমন।

মোঃ মোজাকের ইসলাম সুমন,এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির এক অনন্য শিক্ষা নিয়ে আমাদের দ্বারে হাজির হয়। এই পবিত্র দিনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াই-এটাই হোক আমাদের মূল ব্রত।”

তিনি ইতি মধ্যে, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জনাব ফারুক হাসান ভাই কে অবহিতি করে হরিপুর উপজেলার মসজিদ, মন্দির উন্নয়ন,ঝরে ক্ষতি হওয়া ঘর বাড়ি নির্মানে সুখ-দুঃখের সাথী হয়ে আমি সবসময় পাশে আছি এবং থাকবো।গণ অধিকার পরিষদ আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি ও আগামীতেও করে যাবো ইনশাআল্লাহ।”

দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। আল্লাহ আমাদের সকলের ত্যাগ কবুল করুন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার তৌফিক দিন।”

সম্পর্কিত