শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালন

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪’ আজ রবিবার পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।

উক্ত দিবসে জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌরমেয়র মো: কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ-মুর্শেদ র‍্যালী ও আলোচনাসভায় অংশগ্রহন করেন।

কুড়িগ্রাম বিচারবিভাগের নারী ও শিশু ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক এসএম নুরুল ইসলাম ও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির শিপন সহ সকল বিচারক ও জজ বৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা বারের সভাপতি, সাধারন সম্পাদক সহ বিজ্ঞ আইনজীবী বৃন্দ র‍্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

লিগ্যাল এইড মেলায় বিভিন্ন উন্নয়ন সংস্থা স্টল বরাদ্ধ নেন।

কুড়িগ্রামে জেলা আইনগত সহায়তা দিবস ২০২৪ র‍্যালীতে জেলা পুলিশের নান্দনিক ব্যান্ডদল র‍্যালীকে করেছে জাকজমকপূর্ন। অন্যদিকে পুরো অনুষ্ঠানজুড়ে জেলা পুলিশের নিরাপত্তা সেবা নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত