সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্ত্রী তালাক দেওয়ায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করলেন যুবক

মো. হেলাল ফকির। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: স্ত্রী তালাক দেওয়ায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন মো. হেলাল ফকির নামের এক যুবক। তাঁর বাড়ি বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বামনা উপজেলায় এ ঘটনা ঘটার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

জানা গেছে, ১২ বছর আগে হেলাল ফকিরের সঙ্গে তালাকপ্রাপ্ত এক নারীর বিবাহ হয়। দাম্পত্যজীবনে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হেলালের অভিযোগ, সম্প্রতি তাঁর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এক সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যায়।

হেলাল ফকির বলেন, ‘পরিবারটা ভাঙতে দিব না, এই আশায় স্ত্রীকে বুঝিয়েছি। সন্তানদের কথা বলেছি। কিন্তু শেষ পর্যন্ত সে তালাকের কাগজ পাঠায়। তালাকের কাগজ হাতে পাওয়ার পর নিজেকে ‘পাপমুক্ত’ করতে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করি।’

সম্পর্কিত