বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

সুন্দরগঞ্জে ৩ কেজি শুকনা গাঁজাসহ আটক: ২

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জে ধান কাটা শ্রমিক সেজে গাঁজা পরিবহন করার সময় দুই জনকে আটক করেন পুলিশ।

টিম সুন্দরগঞ্জ থানা সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন পিপিএম স্যারের নির্দেশনায় অভিযান চালিয়ে ২ জনকে আটক ও ৩(তিন) কেজি শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ।

নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে, সুন্দরগঞ্জ থানাধীন তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার নামক স্থানে জনৈক
১। আমিনুল হক (৩০), পিতা মোঃ ইদ্রিস আলী, পশ্চিম বালাতাড়ি,
২। জাকির হোসেন (২৪), পিতা মোঃ সিরাজুল ইসলাম,পশ্চিম বালাতাড়ি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামদ্বয়কে আটক করেন পুলিশ।

জাকির হোসেন এর কাঁধে ঝোলানো ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

সম্পর্কিত