রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে চৌকিদার রফিকুল ইসলাম, তার ভাগিনা সুমন, রুবেল ও তার সহযোগীরা এলাকায় মাদক, জুয়াসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম ও গ্রামের সাধারণ জনগণকে হুমকি প্রদান করে এমন অভিযোগ তুলে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ করে শতশত মানুষ।

আজ রবিবার (৪ মে) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘এলাকার সর্বস্তরের জনগণ, সারপুকুর, আদিতমারী, লালমনিরহাট’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, তারা আদতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খাড়ুয়াভাজ (৩নং ওয়ার্ড) গ্রামের বাসিন্দা। তাদের এলাকার চৌকিদার রফিকুল ইসলাম ও তার ভাগিনা সুমন মিয়া (১৯), রুবেল (২৫) এলাকায় মাদক, জুয়াসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম ও গ্রামের সাধারণ জনগণকে হুমকি প্রদান করে আসছে ।

তাদের মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবীতে আজ তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
মানববন্ধন শেষে তারা জেলা প্রসাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

সম্পর্কিত