বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

সোহেল রানা, লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আনিচা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিন্দুনা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আনিচা ওই গ্রামের মনোয়ারুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী।

শিশুটির মামা ও সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘বৃষ্টি শুরু হওয়ায় আমার ভাগ্নি আনিচা বেগম বাড়ির পাশে উঠানে বৃষ্টিতে গোসল করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার আঘাতে ঘটনাস্থলেই আনিচার মৃত্যু হয়।’

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত