মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে পুশইনের শিকার, ৬ ভারতীয় নাগরিক আটক

সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকায় ভারতীয় ৬ নাগরিককে আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ দুজন নারী। তারা সকলেই বিএসএফের পুশইনের শিকার হয়। তাদের বাড়ি ভারতের আসামে।

শুক্রবার (৩০ মে) দুপুরে বুড়িমারী রেলস্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬১ বিজিবি তিস্তা ২ ব্যাটালিয়নে সদস্যরা তাদের আটক করে।

বিজিবি জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি এর অধীনস্থ দইখাওয়া বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৯০৮/এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতের ৭৮ বিএসএফ এর গীতলদহ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশইন করেছিল। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বুড়িমারী রেলস্টেশনে চলে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে।

এ ঘটনায় ৬১ বিজিবি বুড়িমারী স্থলবন্দরের জিরো লাইনে বিজিবি- বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের আবুল কাশেম বলেন, বিএসএফের সাথে পতাকা বৈঠক হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া ভারতীয় নাগরিকত্বের সকল প্রমাণ পত্র বিএসএফকে প্রদান করা হয়েছে। বিএসএফ আগামীকাল পর্যন্ত সময় নিয়েছেন।

সম্পর্কিত