শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

আজ ২৩ জানুয়ারি সকালে লালমনিরহাট জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কামারুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ টিটন মিয়া এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আল আমিন।

সম্পর্কিত