শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটের সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. নুরনবী।
এর আগে, বুধবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রাশেদ খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে। তিনি পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর।

লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী জানান, লালমনিরহাট জেলা বিএনপি অফিস ভাঙচুর, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিস ভাঙচুর ও মহেন্দ্রনগর দোকানপাট ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যার ঘটনায় ঢাকার লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি রাশেদ।

সম্পর্কিত