বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

লাখাই রারিশাল করাব উচ্চ বিদ্যালয়ে গণসচেতনতা গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ লাখাই : লাখাইয়ে ইভটিজিং,দাঙ্গা, মাদক, জুয়া,যৌতুক, বাল্যবিবাহ এর বিরুদ্ধে গণসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে রোজ বুধবার দুপুরে রাড়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষক সীতেশ কুমা চন্দ এর সভাপতিত্বে ও এক গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গণসচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী।

গণসচেতনতা মূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাডিশাল করাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোতাহের হোসেন ও সিনিয়র শিক্ষক সেলিম মিয়া সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র- ছাত্রী বৃন্দ।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী বলেন ইভটিজিং,দাঙ্গা, মাদক, জুয়া,যৌতুক, বাল্যবিবাহ থেকে আমাদের সকলের অক্যবদ্ধ্য প্রয়াস চালাতে হবে নিজে এসব অন্যায় কাজ করব না এবং অন্য কে করতে দিব না তবেই সমাজ থেকে এসব দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। এবং সমাজের সচেতন,সুশীল সমাজ ও শিক্ষকদের ভুমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

সম্পর্কিত