মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রৌমারীতে সিএনজি মালিক শ্রমিক সংগঠনের মে দিবস পালন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় এই দিবসটিকে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে পালন করা হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে নিজ নিজ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলনসহ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১২ টার দিকে উপজেলা সিএনজি মালিক শ্রমিক সংগঠনের নিজ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেন। আর এতে নিজ অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নিজ কার্যালয় এসে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিএনজি মালিক শ্রমিক সংগঠনের সভাপতি আলমাছ হোসেন ভোলা, সিনিয়র সহ-সভাপতি সাইম, সাধারন সম্পাদক লিটন সরকার, রোড সেক্রেটারি মনি, জয়েন সেক্রেটারি আমজাদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন সংগঠনের স্ব স্ব উদ্যোগে মে দিবস পালন করা হয়।

সম্পর্কিত