মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে লাইফ লাইন সমাজকল্যাণ সংস্থার কমিটি পুন:গঠন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন সমাজকল্যাণ সংস্থার কমিটি পুন:গঠন সভা শাহ মোঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৩ জানুয়ারী -২০২৫ তারিখে রৌমারী উপজেলা পরিষদ চত্বরে বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্হিত সদস্যদের মতামত,সিদ্ধান্তে দুই বছর মেয়াদী ৭সদস্য
বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।সভাপতি রবিউল ইসলাম রানা,সহসভাপতি শাহ মোঃ আব্দুল মোমেন,সাধারন সম্পাদক- মো:মোখলেছুর রহমান,যুগ্ন সম্পাদক আতিকুর রহমান সুমন,সাংগঠনিক সম্পাদক-আবুল কালাম,কোষাধ্যক্ষ আবু তৈয়ুব আকাশ,প্রচার সম্পাদক স্বপনশীল।

লাইফ লাইন সমাজকল্যাণ সংস্থা (এল.এল এস.এস) প্রতিষ্ঠার পর থেকেই দুঃস্থ মানুষের চিকিৎসায় সহযোগীতা,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ পরিবারকে আর্থিক সহযোগীতা,প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ার দেওয়া,বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন,
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনসহ আর্তমানবতার সেবায় দীর্ঘদিন থেকে
কাজ করে আসছে।

সম্পর্কিত