মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রৌমারীতে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

হাসান আলী (সবুজ):

আজ আরডিআরএস বাংলাদেশ এবং চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের আয়োজনে রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।অনুষ্ঠানে কিশোরীদের মাসিক কালীন পরিচর্যা নিয়ে বিস্তারিত কথা বলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তার, সহকারী শিক্ষকবৃন্দ ,ফিল্ড ফ্যাসিলিটেটর শাহিনুর রহমান, জীবন চন্দ্র বর্মন,হাসান আলী,দাঁতভাঙ্গা যুব সংগঠনের সভাপতি মোনতাজুর রহমান বিপ্লব, বন্দরের যুব সমাজ কল্যাণ সংগঠনের সহ-সভাপতি রুমা আক্তার,লাকি,সানজিদাসহ আরো অনেকেই। আলোচনা শেষে বিদ্যালয়ে উপস্থিত ১৫০ জন কিশোরী শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্যসম্মত ১৫০টি স্যানেটারি ন্যাপকিন এবং ১৫০টি লাইফবয় সাবান বিতরণ করা হয়।

সম্পর্কিত