বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

রৌমারীতে ঝুঁকিপূর্ণ কিশোরীদের মাঝে বিনামূল্য স্যানিটারি ন্যাপকিন প্রদান

মো: হাসান আলী( সবুজ)স্টাফ রিপোর্টার :
অদ্য ১৬/০৩/২০২৫ ইং রবিবার ” কিশোরী মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরিচর্যা করি, সুস্থ সুন্দর বন্দবেড় ইউনিয়ন গড়ি”এই শিরোনামে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে প্রায় ২৫০ জন ঝুঁকিপূর্ণ কিশোরীদের মাঝে বিনামূল্য স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে। চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় এবং বন্দবেড় যুব সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে এটি বাস্তবায়িত হয়।এ সময় বক্তারা স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার এবং কিশোরীদের স্বাস্থ্য সচেতনের পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মমতাজ বেগম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সমাজ সেবিকা ফাতেমা বেগম, জয়িতা পুরস্কার প্রাপ্ত আকলিমা বেগম যুব সংগঠনের সভাপতি শারমিন আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর হাসান আলী সবুজ,সাগর আহমেদ, আরিফুল ইসলাম, রুমা আক্তার, শিপনসহ আরো অনেকেই।

সম্পর্কিত