শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় একজন আহত ও একজনের মৃত্যু 

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ী পাংশা লাঙ্গলবাদ সড়কের রুপিয়াট নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় সাম্মু মিয়া নামপ ১ জন নিহত হয়েছে।  এ ঘটনায় অপর মোটর সাইকেল আরহী আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয়রা জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে রুপিয়াট জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাম্মু মিয়া পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের বাসিন্দা, পুলিশের সাবেক ওসি আবু সাঈদ মিয়ার ছেলে। নিহত সাম্মু পাংশা শহর থেকে নিজ বাড়ি যাচ্ছিল। এ ঘটনায় অপর একজন আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।  পাংশা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, গুরুত্বর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে আসলে তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত