মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মাসব্যাপী নায্যমূল্যের দোকান উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাসব্যাপী নায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুর দেড় টায় রাজবাড়ী শহরের ২নং রেল গেইটে আনুষ্ঠানিক ভাবে নায্যমূল্যের বাজার উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ সুলতানা আক্তার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ সুলতানা আক্তার বলেন, জেলা প্রশাসনের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে মাস ব্যাপী এ নায্যমূল্যের বাজার উদ্বোধন করা হলো। পুরো মাস এ বাজার চলবে। সরাসরি কৃষকরা এখানে কোন প্রকার খাজনা বা খরচা ছাড়াই পণ্য বিক্রি করতে পারবেন। সাধারণ মানুষ নায্যমুল্যে এখান থেকে সব ধরণের সবজি ক্রয় করতে পারবেন। পাশাপাশি নায্যমূল্যের বাজারে একটি টিসিবির ট্রাকসেল থাকবে। এখান থেকে প্রতিদিন ৮শতাধিক মানুষ সাড়ে ৪শত টাকায় টিসিবির তৈল, ডাল, ছোলা, চিনি সংগ্রহ করতে পারবেন।

পরে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ সুলতানা আক্তার ও অন্যান্যরা নায্যমুল্যের বাজার ঘুরে দেখেন। এ বাজারে পেঁয়াজ, পাতাকপি, কলা, তরমুজ, কুমড়া, মরিচ, কাচকলা, টমেটো, শশা, লাল শাক, ডাটা শাক সহ বিভিন্ন ধরণের সবজি পাওয়া যাচ্ছে।

সম্পর্কিত