বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরের বদরগঞ্জে প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করায় তরুন আটক

মোঃ ইখলাছুর রহমান মুন্নাঃরংপুরের বদরগঞ্জে প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করার দায়ে জয়ন্ত(১৬)নামে এক তরুনকে আটক করেছে পুলিশ। আটক জয়ন্ত কুমার পৌরশহরে ৫নং ওয়ার্ডে কৈলাস পাড়া গ্রামের বাবলু কুমারে ছেলে।

পুলিশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সূত্রে জানা গেছে, বুধবার তার নিজস্ব ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ(সাঃ) এর খাবার ইসলামের হারাম এক প্রাণীর সঙ্গে তুলনা করে ফেসবুক পোস্ট দেয়।এছাড়াও ফেসবুক আইডি থেকে জানা যায়,নিজেকে একজন পৌর ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দান করে। পরে এটি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে উত্তেজিত জনতা পৌরশহরে উপজেলা পরিষদের ফটকের সামনে অভিযুক্ত জয়ন্ত পানের দোকানে ভিড় জমান,আগেই টের পেয়ে জয়ন্ত দোকান বন্ধ রেখে পালিয়ে যান। পরে একপর্যায়ে উত্তেজিত জনতা উপযুক্ত জয়ন্তের গ্রেপ্তারের দাবিতে সেখানে স্লোগান দিতে থাকে। পরে বদরগঞ্জ থানা পুলিশ সেখানে যেয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার কিছুক্ষণ পর জয়ন্তকে মিরাপাড়া থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে বদরগঞ্জ পৌরসভার ছাত্রলীগের সভাপতি শাকিল হোসেন বলেন, প্রিয় নবী নিয়ে কটুক্তি করা ঐ ছাত্রলীগ কর্মী কোন পদ পদবি নাই।তিনি আরো বলেন,যে কোন অপকর্ম ব্যক্তির দায় সংগঠন মেনে নেবে না।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লতিফ মিয়া বলেন, জয়ন্তকে আটক করে থানায় নিয়ে আসায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তাকে রংপুর জেল হাজতে পাঠানো প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত