বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে রেলপথ অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা

রুহুল আমিন,স্টাফ রিপোর্টারঃ

গোবিন্দগন্জ গাইবান্ধার ঐতিহ্যবাহী মহিমাগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে আজ (বুধবার) বিকেলে রেলপথ অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বিকেলে মহিমাগঞ্জ রেল স্টেশনে ঢাকা থেকে বুড়িমারীগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ও রংপুর এক্সপ্রেস ট্রেন আটকে রেখে বিক্ষোভ করে। এতে বক্তব্য রাখেন, অধ্যাপক আবু তাহের, রবিউল ইসলাম খাজা, মোনারুল ইসলাম, জিওন রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সূধিবৃন্দ।
বক্তারা বলেন, দেশের একটি বড় উপজেলা গোবিন্দগঞ্জ। এখানে দেশের বৃহত্তম রংপুর চিনিকল সহ বিভিন্ন ধরনের শিল্প কারখানা এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে ঢাকাগামী কোন আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি না থাকা দুঃখজনক। তাই মহিমা গঞ্জ রেল স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে অব্যহত থাকবে।

সম্পর্কিত