বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিপাকে পেঁয়াজ আমদানিকারকরা

মোঃ গোলাম মোরশেদ,স্টাফ রির্পোটারঃদিনাজপুরের হিলিতে সাত দিন পেরিয়ে গেলেও বিক্রি হয়নি পেঁয়াজ। বিক্রি না হওয়ায় বিপাকে আমদানিকারকরা।

বুধবার (২২ মে) আরএসবি আমদানিকারকের গুদামে গিয়ে দেখা যায়, ১৫ মে ভারত থেকে একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে আরএসবি প্রতিষ্ঠান। আমদানিকৃত এসব পেঁয়াজের প্রতি কেজি মূল্য পড়েছে ৬০ থেকে ৬৫ টাকা। তবে এসব পেঁয়াজ পাইকাররা দাম বলছেন ৫০ থেকে ৫৫ টাকা। এতে বড় ধরনের লোকসান হবে ব্যবসায়ীকে।

এদিকে হিলি, পাঁচবিবি,বিরামপুর, ভাদুরিয়া বাজারে খোঁজ নিয়ে জানা যায়, দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম সমান থাকায় ভারতীয় পেঁয়াজের চাহিদা কম।

আরএসবি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আহম্মেদ আলী জানান, ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পর ৪০ শতাংশ শুল্কে ১৫ মে ভারত থেকে একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। আমদানিকৃত এসব পেঁয়াজে দুই দেশ মিলে প্রায় ৫ লাখ টাকা শুল্ক পরিশোধ করতে হয়েছে। যে দামে আমদানি করেছি সে দামে বিক্রি না হওয়ায় গুদামে রাখা হয়েছে।

সম্পর্কিত