মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ন্যায্য দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও লাহিড়ী ডিগ্রী কলেজ, মাদ্রাসার আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর নগ্ন হামলার প্রতিবাদে বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষক কর্মচারীদের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রজ্ঞাপন জারি সহ নানা দাবিতে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি রেলি বের হয়ে লাহিড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাহিড়ী বাজারের চৌরাস্তা মোড়ে বুধবার (১৫ অক্টোবর) এই কর্মসূচী পালিত হয়। ধনতলা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাসুম মাস্টারের সঞ্চালনায় উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের আয়োজনে, বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ উপস্থিত থেকে বক্তব্য রাখেন লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ, মোঃ নুরুল হক, রায়মহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাজসা, মাচখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ান, লাহিড়ী ফাজিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, মুধুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর, ও ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডভোকেট জিল্লুর রহমান সহ আরো অনেকেই। এসময়ে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজ থকে আগত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ১৫০০ শতাংশ চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচী পালনরত জাতির কারিগরদের উপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন উপজেলার শিক্ষকরা । এমপিও ভুক্ত শিক্ষকদের এই মহান পেশার মানুষদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য মর্যাদা না পাওয়ায় রাস্তায় নেমেছেন মানুষ গড়ার কারিগরেরা।

সম্পর্কিত