মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বহরপুর ইউনিয়ন শাখার আয়োজনে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তেতুলিয়া বাজারে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলা সহ-সভাপতি এ্যাডভোকেট ফিরোজ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সৈকত, বহরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল মন্ডল, নাজমুল হাসান নাঈম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাদ শেখ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবির হোসেন অপু, আব্দুর রাজ্জাক শেখ, আশরাফ শেখ, মেহেদী হাসান সবুজ, মোঃ মহিউদ্দিন, হারুন আর রশিদ লিটন, পিয়ারুল মাহমুদ, নুরুল ইসলাম মিয়া, নাজমুল ইসলাম, অপু ভূঁইয়া সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত