বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ার মাটিডালী স্বেচ্ছাসেবী সংগঠন যুব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ কামরুজ্জামান সম্পদঃ

বগুড়ার মাটিডালী স্বেচ্ছাসেবী সংগঠন যুব ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় মাটিডালী বিমান মোড়ে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ঈদ সামগ্রী বিতরণ করেন রোটারি ক্লাব অব বগুড়া ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইরুল ইসলাম।
উদ্বোধক ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম গফুর,বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ নুর মহল জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক তাজ উদ্দিন আহম্মেদ সুমন। বিশেষ অতিথি হাসান জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মেহেদী হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর মহিলাদল নেত্রী আয়েশা সিদ্দিকা শিরিন, বিশিষ্ঠ ব্যবসায়ী সাজু শেখ, মহাস্থানগড় প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, মহাস্থান প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসআই সুমন, প্রচার সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক সাখাওয়াত হোসেন জনি, রঞ্জু ইসলাম, মামুনুর রশিদ মামুন, মোঃ রাশেদ, সংগঠনের উপদেষ্টা তৈবুর মাস্টার, মিটুন, সহ সভাপতি শামিম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক তানিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান সম্পদ, সদস্য হারিজ পাইকাড়, জাকারিয়া, সজল, সদর উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মুশফিকুর রহিম প্রমূখ।
অনুষ্ঠানে ১৫০ জন মানুষদের মাঝে ঈদ সামগ্রী পোলার চাল,লাচ্ছা সেমাই, চিনি, প্যাকেট দুধ বিতরণ করা হয়।

সম্পর্কিত