শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় জামায়াতের উদ্যোগে ইস্তেসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টারঃকেন্দ্রিয় কর্মসূচির আলোকে জামায়াতে ইসলামীর উদ্যোগে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় একযোগে শহরের ৪টি ঈদগাহে এই নামাজের আয়োজন করা হয়।

শহরের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় গোদারপাড়া কেন্দ্রিয় ঈদগাহ মাঠে। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইনের ইমামতিতে হাজার হাজার মুসল্লী বিশেষ নামাজে শরীক হন।

নামাজের পূর্বে স্থানীয় ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম এবং ৮নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ মুসল্লীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারী অধ্যাপক আ,স,ম আব্দুল মালেকসহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে নামাজে শরীক হন।

এছাড়া জামায়াতের উদ্যোগে টিএমএসএস ঈদগাহ মাঠে মাওলানা আব্দুল হালিম বেগ, নিশ্চিন্তপুর দাখিল মাদরাসা মাঠে মাওলানা আব্দুল জলিল এবং নারুলী ঈদগাহ মাঠে অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাকের ইমামতিতে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়।

জামায়াতের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ মুসল্লী ইসতেসকার নামাজে অংশ নিয়ে বৃষ্টির জন্য মহান আল্লাহর নিকট ফরিয়াদ জানান।

সম্পর্কিত