মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

পীরগাছায় পুলিশের বিশেষ অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ নারীসহ দুই জন আটক

মোঃ সাখাওয়াত হোসেন সুজন, রংপুর পীরগাছা প্রতিনিধি:

রংপুর, পীরগাছা (২ সেপ্টেম্বর):
রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলা পাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়। অভিযানে মমিনা বেগম (৫০) ও মনির হোসেন (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চলছিল। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী কার্যক্রমে আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত