মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ ওয়ালীউল্লাহ হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব। কথা ছিল বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। ঘাতক সিএনজি সড়কে কেড়ে নিলো তাঁর প্রাণ।

সোমবার (০৩ মার্চ) সন্ধা ০৫টা ০৩ মিনিটের দিকে উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলাম ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় সুত্রে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জেলার পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপ্লব হোসেন। বাড়িতে ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে বের হোন। ফিচকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেন। বিপ্লবের নিহতের খবর শুনে তার আত্মীয়স্বজন এবং প্রতিবেশী ও লোকজন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে এক শোকের ছায়া নেমে এসেছে। এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারতেছে না।

এ বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান , এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত