মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাঁচবিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

মোঃ ওয়ালীউল্লাহ হাসান,জেলা প্রতিনিধি জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক চেয়ারম্যান শিখা ট্রাস্টের ইফতার আয়োজনে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩০০ জনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় দায়েরকৃত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাঁচবিবি উপজেলা শাখা।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) রাতে সাবেকুন নাহার শিখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের জন্য নির্ধারিত দানেজপুর মাঠে নির্মিত প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার পর বিএনপির পাঁচবিবি উপজেলা শাখার সহ-সভাপতিকে মামলায় জড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার (২৯ মার্চ) রাত ৯টায় দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। তিনি বলেন, “গত রাতে প্যান্ডেল ভাঙচুরের ঘটনায় পাঁচবিবি উপজেলা বিএনপির কেউ জড়িত নয়। এটি রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্র। আমরা চাই, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করুক।”

তিনি আরও বলেন, “সাবেকুন নাহার শিখা বিশাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে আমরা প্রশ্ন তুলছি।”

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃবৃন্দ দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

সম্পর্কিত