সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি;
নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর সেলিম ফারুককে আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।
বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাবেক সহ-সভাপতি সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। তারা যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত