মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে লিগ্যাল এইড দিবস উদযাপন

স্বপ্না আক্তার , নীলফামারী।।

নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ২৮ এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আনন্দ র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,নীলফামারী সিনিয়র জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো:আবুল মনসুর মিয়ার সভাপতিত্বে জেলা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে,কোনো চিন্তা নাই।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারীর-২নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল এর বিচারক এবি, এম, গোলাম রসুল,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন,জেলা জজ আদালত জি. পি আবু মোহাম্মদ সোয়েম,জেলা আইনজীবী সভাপতি আলফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আলমাস চৌধুরী সহ অনেকে।উপস্থিত সবাই বক্তাগণ বলেন, বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়,মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপোষযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে পক্ষদ্বয়ের বিরোধ আপোষ মীমাংসায় উদ্দেগ গ্রহন করেন জেলা লিগ্যাল এইড কমিটি নীলফামারী।

পরিশেষে জেলা লিগ্যাল এইড অফিসার এর পরামর্শ ব্যতিরেকে মামলা সংক্রান্ত বিষয়ে কোন ব্যাক্তিকে অর্থপ্রদান করবেন না।

সম্পর্কিত