বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ আট

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ আট জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশের বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি ও তাদের দেড় বছরের শিশু সুমাইয়া এবং আরেক পরিবারের লাকি (৪০) তার স্বামী হান্নান (৫০), তাদের শিশু কন্যা জান্নাত (৩), মেয়ে সামিয়া (১০), ছেলে সাব্বির (১২)।

এর মধ্যে হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় টিনশেড ঘরের দুটি কক্ষে থাকা ৮ জনই দগ্ধ হন। পরে ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, শ্বাসনালি পুড়ে যাওয়ায় ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

সম্পর্কিত